শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের

ডেস্ক রিপোর্ট: নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরকে প্রমাণ পাওয়ায় ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে রমনা গোয়েন্দা পুলিশ। ইরফানের সহযোগীরাই নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেছে। এ বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, ঘটনার সময় ইরফান সেলিম গাড়িতে ছিলেন। মারধরের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার ভিত্তিতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি হাজী সেলিম ছেলে ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা।

গত বছরের (২৫ অক্টোবর) সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে বের হয়ে নৌবাহিনীর কর্মকতা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করে ইরফান সেলিমসহ তার সহযোগীরা। ঘটনাস্থলে লোকজন জমে গেলে গাড়ি ফেলে মারধরকারীরা চলে যায়। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। বাংলাট্রিবিউন
  • সর্বশেষ
  • জনপ্রিয়