শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে অনলাইন শপিং মেলায় ভ্যাট ফাঁকির মহোৎসব

সুজন কৈরী: রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে অনলাইন শপিং মেলায় অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। অভিযানকালে মেলায় ভ্যাট ফাঁকির মহোৎসব দেখতে পেয়েছেন গোয়েন্দারা।

গুলশান এক নম্বরের ৩২ নম্বর বাড়ির ১৬ এর বহিস্থ লনে ‘ও প্লে’ নামক একটি রেস্টুরেন্টে শুক্রবার দিনব্যাপী এই মেলায় ১৯টি অনলাইন বিক্রেতা অংশ নিয়েছে। ওই রেস্টুরেন্টের উদ্যোগে মেলাটি অনুষ্ঠিত হয়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলছে, গোপর তথ্যে খবর পেয়ে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিনের নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেল ৪টায় সেখানে গিয়ে ক্রেতাদের সমাগম দেখতে পান। মেলায় অংশ নেয়া ১৯টি স্টলের সবগুলোর মালিকের অনলাইন বিক্রির নিজস্ব ফেসবুক পেজ রয়েছে। তারা প্রত্যেকে প্রদর্শনী করে অনলাইনে পণ্য বিক্রি করে। মেলায় অংশ নেয়া স্টলের মধ্যে মহিলাদের ড্রেস ও জুয়েলারির সামগ্রী বেশি।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সানাহ শরিফ, মারাভ বাই নাজিয়া, আবহমান বাই রাফিয়া, লা ডিমোরা, মেরি নেশন, লাহা, সুজানাজ, সোনিয়া মমতাজ, হ্যাভেনলি ডেজার, রেড চেরি, তাইয়াবাজ ক্লোজেট, সামার বাই সানজিদা, জাইয়ানা বাই সুমনা, এফএসকে ফ্যাশন, হোয়াইট ব্লজম, সুজানাজ ক্লোজেট, মহুয়া শরফুদ্দিন, হেনা ও শারকিয়া।

অভিযানকালে ভ্যাট গোয়েন্দার দলটি দেখতে পেয়েছে, অংশ নেয়া ১৯টির মধ্যে মাত্র ২টির ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারা নিয়মিত ভ্যাট ও রিটার্ন দেয় না। বাকি ১৭টির ভ্যাট নিবন্ধনই নেই। ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট নিবন্ধন না নিয়ে কোনও ব্যবসা চালানো যায় না। অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

প্রাথমিক অনুসন্ধানে অভিযানকারী দলটি দেখতে পেয়েছে, গুলশানের রেস্টুরেন্টটি এর আগেও দুবার একই প্রাঙ্গনে একইরকম মেলার আয়োজন করেছিলো। তখনও ভ্যাট নিবন্ধন ছাড়া পণ্য বিক্রি হয়েছে।

ভ্যাট গোয়েন্দার দল প্রত্যেকটি স্টল মালিকদের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য সংগ্রহ করেছে। তাদেও কাছ থেকে শুক্রবারের বিক্রির হিসেব নিয়েছে। পরে আজকের প্রকৃত বিক্রির উপর ভ্যাট আদায়ের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভ্যাট আইন লংঘনের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

 

  • সর্বশেষ