শিরোনাম
◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন

মাসুদ আলম: [২] সংবাদ প্রকাশের জেরে টেকনাফের সাবেক ওসি প্রদীপের হাতে নির্যাতিত কক্সবাজারের দৈনিক কক্সবাজার বানী ও জনতার বানী সম্পাদক ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে দায়েরকৃত ৬ মিথ্যা মামলা এখনও প্রত্যাহার হয়নি।

[৩] সাজানো মামলায় টানা ১১ মাস ৫ দিন কারাভোগের পর জামিনে এসে প্রদীপ গংয়ের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত তার ফৌজদারি মামলাটি এখনো রেকর্ড হয়নি। ফলে একদিকে নিজের বিরুদ্ধে মিথ্যা মামলা অপরদিকে মামলা-হামলায় জড়িতদের শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে আদালতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

[৪] তিনি বলেন, মামলাগুলো প্রত্যাহারের জন্য বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছেন। কিন্তু অদৃশ্য কারনে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে তার দায়েরকৃত মামলা আমলে নিয়ে আসামিদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচার বিভাগের প্রতি আহবান জানান তিনি।

[৫] তিনি আরও বলেন, মাদক ও ঘুষের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে প্রদীপ ও তার লালিত মাদক ব্যাবসায়ায়ীরা অমানুষিক নির্যাতন করেছে তাকে। বর্তমানে শারীরিক, মানসিক ও আর্থিক বিপর্যয়ে আছেন তিনি। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ