শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিতে রামেক হাসপাতালে স্বতঃস্ফুর্তভাবে মানুষের উপস্থিত

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার সকাল থেকেই অন্যদিনের চেয়ে রামেক হাসপাতালে টিকা নেয়ার উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে।

[৩] পঞ্চম দিনে রাজশাহী সিটি করপোরেশনে টিকা নিয়েছে মোট ২৮৪৯ জন। এ দিন মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছে মোট ২৩১৯ জন। পুলিশ লাইন হাসপতালে টিকা নিয়েছে মোট ৪৭০ জন ও সিএমএইচ হাসপাতালে টিকা নিয়েছে মোট ৬০ জন। রামেক হাসপাতালের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

[৪] সকাল সাড়ে ১০ টায় রামেক হাসপাতালে গিয়ে দেখা যায় টিকা নিতে মানুষের ব্যাপক উপস্থিতি। এই অল্প সময়ে মোট ৬ টি বুথে প্রায় ৬০০ জন নিবন্ধন করেছে আর টিকাগ্রহণ করেছে ৫০০ শতাধিক। এদিন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সাংবাদিক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে টিকা নিতে। তবে সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে বয়স্ক মানুষ।

[৫] স্বাস্থ্যকর্মী শিমুল জানান, অন্যদিনের চেয়ে আজ আমাদের টার্গেটের বেশি টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিবন্ধন করেছে ২ হাজার মানুষ কিন্তু ২৩শ’র বেশি মানুষকে টিকা দিয়েছে আমরা। দিনে দিনে টিকা নেয়ার উপস্থিত অনেক বেশি হচ্ছে।

[৬] টিকা নিতে এসছে পিয়ারা বেগম (৫৫) তিনি জানান, তিনি জানান, একটু আগেই টিকা দিয়েছি। কোনো সমস্যা হয়নি। টিকা গ্রহণ করার পরে একটু বসেছিলাম পরে চিকিৎসকে জানিয়ে বাইরে চলে আসলাম। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়