শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগ জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরি করছে: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

মাহবুবুর রহমান: [২] বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরি করছে।

[৩] শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আগামী ১৪ ফেব্রুয়ারী নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে শেষ মুহুর্তের গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি আরও বলেন, নির্বাচনে কোনো অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে।

[৫] তিনি সকালে সোনাইমুড়ী পৌরসভার ছাতারপাইয়া বাইপাস ও সোনাইমুড়ী বাজারে বিএনপি সমর্থিত ধানের শিষ প্রতীকের প্রার্থী মোতাহের হোসেন মানিকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়