শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেক্সাসে একই সময়ে ১৩০ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬, হাসপাতালে নেয়া হল ৩৬ জনকে (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টওর্থ এলাকায় ওই ভয়াবহ শতাধিক গাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। দুমড়ে মুচড়ে একটি গাড়ি আরেকটি গাড়ির উপরে পর্যন্ত উঠে যায়। সান/ডেইলি মেইল/স্টার ইউকে

[৩] প্রথমে ফেডএক্স-এর দুটি লরি উল্টে যায়। এরপর পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি। পরে রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়। এসব গাড়ি মহাসড়কে দ্রুত গতিতে চলতে থাকায় চালকের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

[৪] হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে। প্রচণ্ড শীত ও বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

[৫] ফোর্ট ওয়ার্থের অগ্নি নির্বাপন দলের মুখপাত্র মাইক ড্রাইভডাহল একে তুষারপাতজনিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের শহরে একটি বড় বিপর্যয়।’ বরফে গাড়ির চাকা পিছলে ব্রেক কষলেও তা ঠিকমত কাজ না করায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

]৬] ৩৬ জনকে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আরও অনেকে চিকিৎসা নিয়েছেন। অনেক মানুষ গাড়িতে আটকা পড়েছিল এবং দমকল কর্মীরা তাদের উদ্ধার করতে হাইড্রোলিক রেসকিউ যন্ত্রপাতি ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়