শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৯ নারী-পুরুষ আটক

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৯ নারী-পুরুষকে আটক করা হয়েছে। উপজেলার ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, নারী কনস্টেবল হেনা আক্তারসহ সঙ্গীয় ফোর্সেদের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের বাঘবর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), সিলেটের জৈন্তাপুরের গুচ্চগ্রামের আব্দুল সবুরের ছেলে ফখরুল ইসলাম (২৪), মৌলভীবাজারের জুড়ী উপজেলার বদিটিল্লার মৃত সুনু মিয়ার ছেলে ফারুক আহমদ (৪৫), সুনামগঞ্জের দোয়ারাবাজারের ইদনপুরের মৃত গেদা মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩০), দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গ্রামের আসাদ মিয়ার ছেলে হাসান (২২), সদর উপজেলার নবীনগর গ্রামের শ্রী শ্যামল (৪০) ও তিন জন নারীসহ মোট ৯ জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

  • সর্বশেষ