শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানী‌তে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ ৪ জন আটক

সুজন কৈরী : [২] রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি মেশিন, সরঞ্জাম ও সিমকার্ডসহ ৪ জন অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে র‌্যাব-৩।

[৩] ব্যাটা‌লিয়ন‌টি বল‌ছে, সম্প্রতি বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে। এমন গোয়েন্দা ত‌থ্যে র‌্যাব-৩ জানতে পারে, কতিপয় অবৈধ ভিওআইপি ব্যবসায়ী দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকায় ৩টি বাসায় বিনা অনুমতিতে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি স্থাপনের মাধ্যমে দেশ থে‌কে বর্হিবিশ্বের সাথে টেলিযোগাযোগের ব্যবসা করছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্প‌তিবার সকাল থে‌কে দুপুর পর্যন্ত দক্ষিণ বনশ্রী এলাকায় ৩টি বাসায় অভিযান চালি‌য়ে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জাম এবং ব্যবসার সাথে জড়িত ৪ জন ব্যবসায়ীদেরকে আটক ক‌রে। আটকরা হ‌লেন- মনির হোসেন (৩৬), ইয়াসিন (২৭), শহিদুল্লাহ (৩৬) ও মনিরুজ্জামান (৩০)।
অ‌ভিযানকা‌লে তা‌দের কাছ থে‌কে ১২টি সীমবক্স, ৯টি রাউটার, প্রায় ৩ হাজার ১৫ টি সিমকার্ড, ১টি ল্যাপটপ এবং ১টি আইপিএস উদ্ধার করা হয়ে‌ছে।

[৪] র‌্যাব-৩ এর সহকারী পু‌লিশ সুপার ফারজানা হক ব‌লেন, আটকরা দীর্ঘদিন ধ‌রে অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে বর্হিবিশ্বের সাথে টেলিযোগাযোগ ব্যবসার মাধ্যমে সরকা‌রের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছি‌লেন।

[৫] এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন র‌্যাব-৩ এর কর্মকর্তা। -সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ