শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাসের মাঝামাঝি বড় পরিসরে ইউপি ভোট শুরু: সিইসি

শিমুল মাহমুদ: [২] প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানান, চতুর্থ ও পঞ্চম ধাপের পৌরসভা রয়েছে ১৪ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি। মার্চে হালনাগাদের চ’ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর শেষ ধাপের বাদ বাকি পৌরসভা ও নির্বাচন উপযোগী কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ এপ্রিল করার প্রস্তাব এসেছে। এজন্য ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়টি চ’ড়ান্ত হবে। ক’টি পৌরসভা ও ইউপি ভোট করা যায় তা পর্যালোচনা হবে বলেও জানান তিনি।

[৩] নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত ভিন্ন গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সদস্যদের সঙ্গে এ অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ