শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের মামলা করার ঘোষণা দিলেন চসিক’র সাবেক মেয়র প্রার্থী ডা. শাহাদাত

রিয়াজুর রহমান : [২] সদ্যসমাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটগ্রহণের তথ্য চাইতে এলে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

[৩] তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ভোট কম পেয়েছেন। তাকে সাড়ে তিন লাখ ভোট যোগ করে দেওয়া হয়েছে। ভোট ডাকাতির মাধ্যমে বিএনপিকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় যাব।

[৪] ডা. শাহাদাত আরো বলেন, নির্বাচনের দিন প্রতিঘণ্টার ভোটের হিসাব দেখতে চেয়েছিলাম। ৭ দিন সময়ও দিয়েছি। ১০ দিন পরও এই তথ্য কমিশন দিতে পারেনি। নির্বাচনে ৪ হাজার ৮৮৫টি ইভিএম ব্যবহার করা হয়। সেখানে মাত্র ১০টি বুথে ইভিএম’র প্রিন্টেড কপি দেওয়া হয়েছে। যদি ১০টি বুথের ইভিএম’র প্রিন্টেড কপি থাকে, তাহলে সবগুলো ইভিএম’র প্রিন্টেড কপি দিতে হবে।

[৫] এসময় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর সেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়