শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৪ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসররাতে খাটে বসে স্ত্রী, বর ব্যস্ত কম্পিউটারে! ভাইরাল ছবি

ডেস্ক রিপোর্ট: চলছে বিয়ের মৌসুম। করোনাকালেই কোভিড-১৯ বিধি মেনে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। বিয়েবাড়ি মানেই সেখানে ঘটবে নানান মজার ঘটনা। ওইসব ঘটনা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেও সময় নেয় না। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সে রকমই একটি ছবি।

ভাইরাল ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ফুলশয্যার দিন রীতিমতো সাজগোজ করে খাটে বসে রয়েছেন কনে। অন্যদিকে, কম্পিউটারের সামনে বসে রয়েছেন বর। মাথার টোপরটিও পর্যন্ত খোলেননি। কিন্তু কী করছেন তিনি? সেই নিয়েই অনেকে কৌতূহল প্রকাশ করতে থাকেন।

এরপরই ছবিটি নিয়ে মিম তৈরি হয়। এক নেটিজেন টুইট করে লেখেন, ‘একটু অপেক্ষা করো, আমি ইন্টারনেটে কী কী সার্চ করেছি, সেগুলো মুছে ফেলি আগে।’ কেউ আবার টুইট করেন, ‘একটু অপেক্ষা করো, টুইটারের নোটিফিকেশন এসেছে।’

ইতোমধ্যে অনেকেই ছবিটি শেয়ার করেছেন। প্রত্যেকেই ছবিটির সঙ্গে নিজের মতো করে বক্তব্য রেখেছেন।

সম্প্রতি বিয়ের অনুষ্ঠানের আরও একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ক্যামেরাম্যান। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন। এরপর ছবি তুলতে তুলতে হঠাৎ করে কনের অনেকটা কাছেও চলে যান ওই ক্যামেরাম্যান। যারপর আচমকাই বর ওই ক্যামেরাম্যানকে পেছন থেকে চড় মারেন। যা দেখে আবার হাসতে শুরু করে দেন খোদ কনে। হাসতে হাসতে মাটিতেই বসে পড়েন তিনি। সেই ঘটনার পর আবার এই ছবিটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সময়টিভি অনলা্ইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়