শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ধবধবে সাদা মেয়েটা গায়েব মানে একেবারেই নাই। ও আল্লাহ ! এটা কি হলো!

ডেস্ক রিপোর্ট : আমরা তখন মেডিকেলে পড়ি। আমাদের সাথে ধবধবে সাদা এক মেয়ে পড়তে আসলো, পর্দা করে খুব। চোখ দুটো ও ঢাকা থাকে। সবার ওকে নিয়ে খুব কৌতুহল। ছেলেদের মাথানষ্ট। তখনো স্মার্ট ফোন নামক জিনিসটা শুধু কল্পনা, আর ক্যামেরা সবার কাছে নাই। আর সেই ধবধবে সাদা মেয়েটা বেশ বুদ্ধিমতি, কেউ তার ছবিও তুলতে পারেনা।

হঠাৎ হঠাৎ ই বেশ কিছুদিনের জন্য সে গায়েব হয়ে যেতো। আইটেম পেন্ডিং। শিক্ষকেরা বারবার তাগাদা দেন ওকে জানানোর জন্য। ছেলেরা তখন নড়েচড়ে বসে। ওর ফোন নম্বরটা চায়। আমাদের মেয়েদের কাছেই নাই, আর ছেলেদের কে দিবে।
একবার অনেকদিন পর ক্যাম্পাসে তার প্রত্যাবর্তনের পর সবাই নিজের নিজের চিন্তামতো তাকে বিবাহিত বানায় দিলো। সে হ্যাঁ অথবা না কিছুই বলেনা।কোনোকিছুতেই তার কোনো বিকার নাই।

যাই হোক প্রথম প্রফেশনাল পরীক্ষার পর অনেকে ওকে জ্বীন উপাধি দিলো। কারন প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে নাকি ওনারা মানুষ সেজে শিক্ষা নিতে আসে। হোষ্টেলেও সে পর্দা করতো, মাঝেমাঝে রাতে ফিল্টার এ পানি নিতে আসলে হঠাৎ তাকে দেখে অনেকেই চিৎকার করে উঠতো। দেয়ালের মতো সাদা রং আর সাদা ঘোমটা। তার এই নামের সাথে বেশ সাযুজ্য ঘোষনা করতো।

প্রতিবার কিছু ছেলে কমলাপুর স্টেশনে নামার আগে থেকেই পরিকল্পনা করে রাখতো ওর পিছু নিবে, ঠিকানা জানা দরকার , আর মানুষ অথবা জ্বীন - এই কল্পনার অবসান দরকার।

যাইহোক সেবার আমি আমার হবু বর , আর দুইটা বন্ধু। স্টেশনে ওর পিছু নিলাম। আমি হলাম দুধভাত সদস্য এই মিশনের। ট্রেন থামার পর পরই ও নেমে এত দ্রুত হাটতে লাগলো , যে কি বলবো। আমরাও পরিমরি করে ওর পিছু ছুট। রিক্সা-সি এনজি থামার জায়গাটা পর্যন্ত সে আমাদের সামনে সামনেই ছিলো। হঠাৎ করেই সে গায়েব।

গায়েব মানে একেবারেই নাই। ও আল্লাহ ! এটা কি হলো! আমাদের আশংকাতো একেবারই সত্যি প্রমানিত হলো।
হঠাৎ এক নারী জুতা ; আর একটা খোলা ম্যানহোল। দেখি দুইহাতে প্রানপনে সেই ম্যানহোলের দুইধার ধরে হেল্প হেল্প বলে চিৎকার করতেছে। তাড়াতাড়ি আমার বাকী তিন বন্ধু ওকে টেনে তুললো। একপাটি জুতার মায়া ত্যাগ করে সামনে বসে থাকা এক সি এন জিতে ধুপ করে উঠে বসলো ।
হায় আমরা অবাক ! তার চলে যাওয়াটুকু দেখতে দেখতে নিজেদের মিশনের কথা ভুলে গেলাম।
#Snigdha
গল্প নহে সত্যি।
Mahfuza Begum

  • সর্বশেষ
  • জনপ্রিয়