শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরবানি করে সবাই টিকা নিন: অর্থমন্ত্রী

বাশার নূরু: [২]অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ছড়াতে পারবো না।

[৩] তিনি বলেন, সব দেশেই টিকা নিচ্ছে। সারাবিশ্ব টিকা নিচ্ছে, আমরা নেবো না কেন?

[৪] বুধবার বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

[৫] টিকা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে টিকা নিয়েছি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো কিছুই দেখিনি আমি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম, সে সময় জ্বর আসতো। তবে এ টিকা নেওয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি।

[৬] অর্থমন্ত্রী বলেন, অনেকে এখন চিন্তা করে আমার দরকার নেই, আমি কখনও করোনায় আক্রান্ত হবো না। আমার টিকা নেওয়ার দরকার নেই। আমি মনে করি যে, টিকা নিলাম এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এ টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করবো না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়