শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

সুজন কৈরী: [২] রাজধানীর শাহ আলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৪। আটক করা হয়েছে চোরাকারবারি চক্রের দুই সদস্যকে। আটকরা হলেন- মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

[৩] র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, মঙ্গলবার ব্যটালিয়নের একটি দল অভিযান চালিয়ে কষ্টিপাথরের লক্ষী নারায়ণ বা মহাদেবের মূর্তি উদ্ধার করে। আটকদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকা।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাহিরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন।

[৫] আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্যদের আটকের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান।

 

  • সর্বশেষ