শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

রাহুল রাজ : [২] চলতি বছরে শেষের দিকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সূত্র- ক্রিকইনফো। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অজিরা। একই সময়ে ইংল্যান্ডেরও আসার কথা রয়েছে বাংলাদেশ।

[৩] আর তাই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো মনে করছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিয়ে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও এসফরের দিনক্ষণ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো চূড়ান্ত ভাবে কিছু জানায়নি। তবে সিরিজ হাবার সম্ভবনার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

[৪] এদিকে গত বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করার কথা ছিল অজিদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সফরটি স্থগিত করা হয়। চলতি বছরের এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় সেই সিরিজ আপাতত হচ্ছে না।

[৫] প্রসঙ্গত যে, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটিও স্থগিত করে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়