শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় পরিবহন মালিক সমিতির দু'পক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের পর মালিক শ্রমিক যৌথ কমিটির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ইনডিপেনডেন্ট টিভি

ভোরে ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেলেও আন্তঃজেলার কোনো বাস ছেড়ে যায়নি বগুড়া টার্মিনাল থেকে। তবে রাজশাহী বিভাগের বাইরে থেকে আসা গাড়িগুলো চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

বগুড়া পরিবহন মালিকের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে এই ধর্মঘট আহ্বান করে এক পক্ষ। এদিকে, দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ৩টি মামলা দায়ের করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংঘর্ষ হয়। বন্ধ হয় বগুড়া থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল।

পুলিশ জানায়, পরিবহন মালিকদের সংগঠনের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক আহ্বায়ক মনজুরুল আলম মোহন এবং বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন।

মালিক সমিতি কার্যালয়ে হামলা চালায় মোহনের সমর্থকরা। আমিনুলের পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

  • সর্বশেষ