শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী-শাশুড়ি খুন করে লাশের পাশে বসে ছিলেন লোকমান

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাও গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক লোকমান হোসেন ওই এলাকার মৃত আলম মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক লোকমান হোসেনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, লোকমান হোসেন মাদকাসক্ত। মঙ্গলবার দুপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন শাশুড়ি ভানু বিবি। সন্ধ্যায় হঠাৎ করেই উত্তেজিত হয়ে স্ত্রীর ফারজানা আক্তার ও শাশুড়ি ভানু বিবিকে ছুরিকাঘাত করে লোকমান। এতে ঘটনাস্থলেই তারা মা-মেয়ে মারা যান। খুনের পর লোকমান লাশের পাশেই বসে ছিল।

লোকমান পেশায় রিকশা চালক। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। লোকমান ও ফারজানার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতক লোকমানকে আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত সোমবার বেলা ১১টায় পারিবারিক কলহের জের ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেন এক ব্যক্তি। ওই ঘটনার এক দিন পরই আবার জোড়া খুনের ঘটনা ঘটল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়