শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশাল ব্যবধানে ভারতের হারে বিয়ে বাড়ির আনন্দ মাটি

স্পোর্টস ডেস্ক: [২] ভারতে ক্রিকেটকে অনেক সময় ধর্মের সঙ্গেও তুলনা করা হয়। ক্রিকেট নিয়ে দেশটির বাসিন্দারা এতটা মশগুল থাকেন যে বিয়ের আসরেও বড় স্ক্রিনে লাইভ ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। ভারত-ইংল্যান্ড সিরিজের টেস্ট চলকালে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

[৩] চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বসেছিল ম্যাচটি। দক্ষিণ ভারতের এই অঞ্চলে বেড়ে ওঠা রবিচন্দ্রণ অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর ছিলেন একাদশে।

[৪] আক্ষয় নটরাজন নামের এক টুইট ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছেন। যেখানে আনন্দ নামের এক ব্যক্তিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, চেন্নাইয়ের মাঠে টেস্ট, চেন্নাইয়ের দুইজন খেলছেন। তোমাকে শুভেচ্ছা জানাই।

[৫] একই ছবি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সদস্য মৌলিস পারিখও পোস্ট করেছেন। বিয়ের অনুষ্ঠানে ম্যাচ সম্প্রচার করলে উপস্থিতি বাড়ানোর এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন তিনি।

[৬] মৌলিস পারিখ লিখেছেন, ম্যাচ দেখতে গিয়ে অনেক অনুষ্ঠানে যোগ দিতে পারি না। বিয়ের অনুষ্ঠানে ভারতের ম্যাচ সরাসরি সম্প্রচার করলে শতভাগ উপস্থিতি পাওয়া সম্ভব।

[৭] এদিকে ইংল্যান্ডের কাছে ম্যাচটি ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী দলটি। - টুইটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়