শিরোনাম
◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ!  ◈ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সাবেক মার্কিন গোয়েন্দার খোঁজে এফবিআইয়ের ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা ◈ মধ্যপ্রাচ্যে আটকে থেকেও দিনে ১৬ লাখ টাকা আয় করছে বাংলাদেশি জাহাজ, কীভাবে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক ৫

বেনাপল প্রতিনিধি: [২] মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) ভোরে গাতিপাড়া সীমান্ত থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

[৩] আটক আসামিরা হলেন, গাতিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে বিল্পব হোসেন (৩৩), একই এলাকার আলী হোসেন ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), মৃত ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম( ৪০)।

[৪] পুলিশ জানায়, ভারত থেকে মাদকের একটি চালান গাতিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

[৫] বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়