শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাল কার্ড দেখানোয় পরিবারসহ রেফারিকে হত্যার হুমকি!

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা দুটি ম্যাচে খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর ঘটনায় রেফারি মাইক ডিন হত্যার হুমকি পাচ্ছেন বলে খবর। শুধু রেফারি ডিন নন, তার পরিবারও মৃত্যুর হুমকি পেয়েছে বলে খবর এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। যার জেরে এ সপ্তাহান্তে কোনো লিগ ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন ৫২ বছর বয়সী রেফারি।

[৩] দুটি ম্যাচের প্রথমটি গত মঙ্গলবারের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাউদাম্পটনের ৯-০ গোলে হারা ম্যাচে দলটির ডিফেন্ডার ইয়ান বেদনারেককে লাল কার্ড দেখান মাইক ডিন।

[৪] এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) ফুলহ্যামের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গোলশূন্য ড্র ম্যাচে সফরকারীদের মিডফিল্ডার তমাস সুচেককে লাল কার্ড দেখান রেফারি ডিন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিবিসির খবর, বুধবার (১০ ফেব্রুয়ারি) এফএ কাপের পঞ্চম রাউন্ডে লেস্টার সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের ম্যাচ পরিচালনা করবেন ডিন।

[৫] প্রাণনাশের হুমকি পাওয়া ডিনের পাশে দাঁড়িয়েছেন ইংলিশ ফুটবলের রেফারিং সংস্থা পিজিএমওএলের প্রধান মাইক রাইলি। বলেন, হুমকি এবং এ ধরনের বাজে মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজে বার্তা পাওয়ার বিষয়ে মাইকের পুলিশকে রিপোর্ট করার সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সমর্থন করি। - বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়