শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২১ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারিয়ে যাওয়া হিরার আংটি নিয়ে ম্যারাডোনার বান্ধবী ও মেয়ের ঝগড়া

স্পোর্টস ডেস্ক : [২] প্রয়াত দিয়েগো ম্যারাডোনার মূল্যবান হিরার আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তা নিয়েই আর্জেন্টাইন কিংবদন্তির বান্ধবী ভেরোনিকা এবং মেয়ে জিয়ানিনার মধ্যে চলছে কথার লড়াই। একে অপরের বিরুদ্ধে যারা চুরির অভিযোগ তুলেছেন।

[৩] ২০১৮ সালে বেলারুশের ক্লাব ডায়ানামো ব্রেস্ট ম্যারাডোনাকে হীরার আংটিটি উপহার দেন। খবর, ম্যারাডোনা বালিশের নিচেই রাখতেন সেই বহুমূল্যবান আংটি। কিন্তু তার মৃত্যুর পর থেকে সেই আংটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

[৪] ম্যারাডোনার বান্ধবী ভেরোনিকা ওজেদা অভিযোগ তুলেছেন মেয়ে জিয়ানিনার দিকে। এমনকি ম্যারাডোনার আইনজীবী মারিও বাউদ্রি জানিয়েছেন, মারাডোনার রাঁধুনির বয়ান অনুযায়ী, সেই আংটি শেষ দেখা গিয়েছে জিয়ানিনার কাছেই।

[৫] মারিও বাউদ্রি আর্জেন্টিনা টিভিকে বলেন, আমার কাছে ম্যারাডোনার ব্যক্তিগত পাচকের সাক্ষ্য আছে, তিনি এটি সবশেষ গাড়িতে ম্যারাডোনার মেয়ের কাছে দেখেছিলেন। তবে টুইট করে জিয়ানিনা লিখেছেন, এটা আমার কাছে নেই। এখানে তারা সবাই এক জোট হয়েছে। গত বছর ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার।- মার্কা/ দেশরূপান্তর

 

  • সর্বশেষ