শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন নিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক

ইসমাঈল ইমু : [২] সারাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণের প্রথম দিনে নবম পদাতিক ডিভিশনের জিওসি টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে ১শ’ সেনা সদস্যকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার।

[৩] সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারাভ ভ্যাকসিন গ্রহণ করেন।

[৪] টিকা গ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হক বলেন, আমরা সব সময়ই যে ডাক্তার ও অথরিটি আছে তাদের ওপর ভরসা করে আমাদের যাবতীয় কার্যক্রম আছে নিশ্চিন্ত মনে করে এসেছি। এখনো তাদের উপর আমাদের বিশ্বাস আছে এবং এখানে ভয়ের কিছুই নেই।

  • সর্বশেষ