শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে শিক্ষক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সোহাগ হোসেন: [২] মির্জাগঞ্জে মাদ্রাসার শিক্ষককে প্রকাশ্য দিবালোকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার রই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটভ লিঃ এবং উপজেলা জামিয়াতুল মোদাররেছিন এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন- শিক্ষক কর্মচারি কো-অপারিটিভের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, অধ্যক্ষ মাওঃ আবদুল হক সাঈদী, নিহতের ছেলেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, জামিয়াতুল মোদাররেসিন নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

[৩] এ সময় বক্তারা বলেন, গত ৪ ফেব্রুয়ারী সকারে প্রকাশ্যে দিবালোকে সু-পরিকল্পিত ভাবে উপজেলার পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও দেউলী নিবাসী মাও. আবদুল মন্নান মুজাহিদিকে একই গ্রামের কেতাব আলী ও তার ছেলে সিপন, রিপন, সজল, লিটন ছুরির আঘাতে হত্যা করে।

[৪] এ ঘটনায় নিহতের ছেলে সাইদুল ইসলাম ওই দিন মির্জাগঞ্জ থানায় ঘাতক সিপনকে প্রধান আসামী করে দশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার চারদিন অতিবাহিত হলেও ঘাতক সিপনকে গ্রেফতার করতে পারেন নি প্রশাসন। হত্যাকারিদের অতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, কেতাব আলী ও তার ছেলে লিটনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়