শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ফুটবলে দেখা যাবে উন্নত প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল মাঠে বিতর্কিত সিদ্ধান্ত থেকে মুক্তি পেতে উন্নতমানের প্রযুক্তি দেখা যাবে দেশের ফুটবলে। আর্থিক সীমাবদ্ধতার কারণে এই বছর না হলেও, সামনের মৌসুম থেকে ভিএআরের মতো প্রযুক্তি আনার চিন্তা করছে বাফুফে। জানিয়েছেন রেফারি কমিটির চেয়ারম্যান জাকির হোসেন। ফেডারেশন কাপসহ চলমান লিগে বিতর্কিত সিদ্ধান্তের প্রমাণ পাওয়া রেফারিদের শাস্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

[৩] একটা সময় রেফারির বিতর্কিত সিদ্ধান্ত অনেকটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল দেশের ফুটবলে। প্রথম বিভাগ থেকে শুরু করে চ্যাম্পিয়নশিপ লিগ কিংবা প্রিমিয়ার লিগ। বরাবরই বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে ছোট দলগুলো। সম্প্রতি অবস্থার কিছুটা উন্নতি হলেও একেবারে নিস্তার পায়নি ঘরোয়া ফুটবল।

[৪] যার সবশেষ প্রমাণ বিপিএলে বসুন্ধরা কিংস আর চট্টগ্রাম আবাহনীর ম্যাচ। রেফারির নানা বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে আবেদন করেও কোন প্রতিকার পায়নি চট্টলার দলটি। এমন অভিযোগ উঠেছে। তবে শিগগিরই এর থেকে নিস্তার পাচ্ছে না দেশের ফুটবল। বিতর্কিত সিদ্ধান্ত রুখতে উন্নতমানের প্রযুক্তির সংযোজন করতে যাচ্ছে বাফুফে। তবে সেটা দেখা যেতে পারে আসছে মৌসুম থেকে। - সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়