শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন স্টিভেন স্মিথ

মাহিন সরকার: [২] অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতলেন স্টিভেন স্মিথ। আর নারী বর্ষসেরার পুরস্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন বেথ মুনি।

[৩] দেশটির ২০২০ সালের ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষরিক এই পুরস্কার দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৪] মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে সময়ের সেরা এই ব্যাটসম্যান পেছনে ফেলেন প্যাট কামিন্স ১১৭ ও অ্যারন ফিঞ্চকে ৯৭। স্মিথ ১২৬ ভোট পেয়েছেন। এনিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন এই ডানহাতি। তার ওপরে রয়েছেন শুধুমাত্র মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং। সাবেক কিংবদন্তি দুই অধিনায়ক চারবার করে জিতেছিলেন।

[৫] পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে স্মিথ আরেকটি বড় অ্যাওয়ার্ডও হাতে তুলেছেন। তিনি অজিদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন।

[৬] এদিকে ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন অ্যাশ্টন অ্যাগার। ব্র্যাডম্যান তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উইল সাদারল্যান্ড। জনি মুল্লাঘ, মার্ভ হিউজ ও লিসা স্টালেকার হল অব ফেমে যুক্ত হয়েছেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়