শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৭ ছিনতাইকারী আটক

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। শুক্রবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আদাবরের শনিবিল হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি চাকু, ১০টি মোবাইল ফোনসেট ও নগদ ৫ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতিকারীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় ব্যাটালিয়নের একটি দল। অভিযানকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সাত জনকে আটক করা হয়। তারা হলো- বশির (৩৮), আ. আহাদ (২২), আবু ছালেক (৩৪), জামাল (৩১), গিয়াস উদ্দিন (৩০) ও রাকিব (১৯)।

জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই করছিলো। বিশেষ করে চলন্ত গাড়ীতে অবস্থানরত মানুষের ব্যবহৃত মোবাইলসেট এবং হাতে থাকা ল্যাপটপসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিসপত্র হঠাৎ করে টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়