শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৬ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরাজের অভিষেক সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৩০

মাহিন সরকার: [২] আন্তর্জাতিক তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও কখনও তিন অঙ্কের ঘরে যাওয়া হয়নি মেহেদী হাসান মিরাজের। সেই তিনিই লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরেই পেয়ে গেলেন সেঞ্চুরি। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের স্কোর ১৫০.২ ওভারে ৪৩০ রান।

[৩] জোমেল ওয়ারিকানের বলে ২ রান নিয়েই সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করতে লেগেছে তার ১৬০ বল। স্মরণীয় ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৩ বাউন্ডারিতে। তিনি ১৬৮ বলে করেছে ১০৩ রান।

[৪] এর আগে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি পেয়েছেন মিরাজ। ৯৯ বলে মাইলফলকটিতে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটিং অলরাউন্ডার হলেও জাতীয় দলে এসে হয়ে গেছেন তিনি স্পিন বোলিং অলরাউন্ডার। সুযোগ পেলে কিংবা প্রয়োজনের সময় প্রায়ই জ্বলে ওঠে মিরাজের ব্যাট। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে যেমন হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়