শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরার সেই ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টসহ বার, ক্লাব, হোটেলে পুলিশের তল্লাশি অভিযানে গ্রেপ্তার ৮

মাসুদ আলম : [২] [৩] উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার বলেন, মঙ্গলবার তিন নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারে অবস্থিত ব্যাম্বু শ্যুট চাইনিজ রেস্টুরেন্ট থেকে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের ৪ টি খালি বোতল উদ্ধারসহ উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান ও শমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

[৪] গত শুক্রবার রাতে সেই ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টে মাদপান করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যরা।

[৫] কামরুজ্জামান আরো বলেন, উত্তরার এছাড়া ৫ নম্বর সেক্টর ০২ নম্বর রোডের লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৪৪ বোতল বিদেশী মদসহ সাহিদুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়।
এছাড়া তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডের এয়ারোলিং আবাসিক হোটেল থেকে ৬০ টি হান্টার বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতলসহ কাওছার কিবরিয়া, মোঃ রিপন ও রাজনকে গ্রেপ্তার করা হয়।

[৬]তিনি আরো বলেন, উত্তরা ৯ নম্বর সেক্টরে হোটেল গ্র্যান্ড প্যালেস ও হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরের হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরে হবনব চাইনিজ রেস্টুরেন্ট, ১২ নম্বর সেক্টর শাহ মখ্দুম এভিনিউ রোডের লাভলীন রেস্টুরেন্ট এর পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান পরিচালনা করে সরঞ্জামাদি জব্দ হয়। এছাড়াও একই ভবনে একটি স্পা হাউস ও সিগনেচার ক্লাবেও অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি করা হয়েছে।

  • সর্বশেষ