শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেক ডিজঅনার মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মাজহারুল শিপলু: [২] চেক ডিজঅনার মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার। চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম মাখনকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত উপজেলার ভাররা গ্রামের আব্দুুস মিয়ার ছেলে বলে জানা গেছে।

[৩] রেজাউল ইসলাম মাখন বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন একই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অ্যাডঃ আনিছুর রহমান হুমায়ুন।

[৪] পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল কোর্টে দায়ের করা ১০ লাখ ৫০ হাজার ও ৩ লাখ ৫০ হাজার টাকা চেক ডিজঅনার দুটি মামলায় রায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আসামীকে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার (৩ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার গল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন থানা পুলিশের এএসআই মোহাম্মদ এনামুল হক ও এএসআই মনিরুজ্জানসহ সঙ্গীয় ফোর্স।

[৫] এ ব্যাপারে থানা পুলিশের এএসআই মোহাম্মদ এনামুল হক জানান, চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কোর্টে আগামীকে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়