শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে পাকিস্তানে সরানো হচ্ছে আল্লামা ইকবালের ভাস্কর্য

ডেস্ক রিপোর্ট: পাকিস্তান সরকার দেশটির জাতীয় কবি আল্লামা ইকবালের একটি ভাস্কর্য সরানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পাঞ্জাব শহরের পার্কস অ্যান্ড হর্টিকালচার অথরিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভাস্কর্য নিয়ে সমালোচনা হওয়ার পর মঙ্গলবার পাকিস্তানের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ মাধ্যম জিও টিভি জানায়, গুলশান-ই-ইকবাল এলাকায় অবস্থিত ওই পার্কের মুখপাত্র নাদিয়া তুফায়েল বলেছেন, এই ভাস্কর্যটি সরিয়ে ফেলা হবে। এরপর প্রয়োজনীয় সংশোধন করে এটি আবারও প্রতিস্থাপন করা হবে।

টুইটারে এক ব্যক্তি একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, একদল কর্মী ওই ভাস্কর্যের চারপাশের সীমান্ত বেড়া তুলে ফেলছেন। ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ইকবালের ভাস্কর্য সরিয়ে ফেলা হচ্ছে।

আল্লামা ইকবাল ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার ছিলেন। তার ফার্সি ও উর্দু কবিতা; আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিকজনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন। -আওয়ার ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়