শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্যাভি থেকে আরো ৭ শতাংশ টিকা বেশি পাচ্ছে বাংলাদেশ

শিমুল মাহমুদ: [২] গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) থেকে বাংলাদেশ মোট জনসংখ্যার ২৭ শতাংশ টিকা পেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের এনসিডিসির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। এর আগে গ্যাভি জানিয়েছিলো, মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য টিকা সরবরাহ করবে তারা।

[৩] বুধবার সন্ধ্যায় ডা. মো. রোবেদ আমিন বলেন, প্রথম দফা টিকা দুই থেকে তিন মাসের মধ্যে পাঠিয়ে দিবে বলে তারা জানিয়েছে।

[৪] একটি সূত্রে জানা গেছে, ভারতের সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসের শেষ সপ্তাহে টিকা পাঠাবে। দ্বিতীয় দফায় বাংলাদেশ টিকা পাবে ২৫ ফেব্রুয়ারির দুই থেকে তিন দিন আগে অথবা পরে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাভির কাছ থেকে প্রতি ডোজ টিকা আনতে এক দশমিক ৬২ থেকে দুই ডলারের মতো ব্যয় হবে। ভর্তুকি দিয়ে টিকা সরবরাহ করবে তারা। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়