শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তদন্তে নতুন মোড়, এবার সুশান্তর বন্ধু গ্রেফতার

বিনোদন ডেস্ক: নতুন করে গতি পেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে প্রাক্তন সহকারী পরিচালক ও তার ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্তের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন ঋষিকেশ।

এনসিবি কর্মকর্তাদের সন্দেহ, ঋষিকেশ শুধু সুশান্তকে নিষিদ্ধ মাদকই সরবরাহ করতেন না তাকে নানা ধরনের নেশা করার প্রলোভনও দেখাতেন। ইতিমধ্যেই ঋষিকেশের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

এনসিবির বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তার উপরে নজর ছিল এনসিবির কর্মকর্তাদের। এর আগে ঋষিকেশকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এনসিবি। আগাম জামিনের আবেদনও করেছিলেন তিনি। কিন্তু আদালতে সে আবেদন ধোপে টেকেনি। মঙ্গলবার বলিউডের প্রাক্তন সহকারী পরিচালককে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের পর ঋষিকেশের উত্তরে সন্তুষ্ট ছিলেন না এনসিবির কর্মকর্তারা। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে মুম্বাই পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছিল। তারপর সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিহার পুলিশ। পরে সুশান্ত মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এরপর বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। আর মাদক মামলার তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

মাদক মামলাতেই সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিককে গ্রেপ্তার করা হয়েছিল। শর্ত সাপেক্ষে জামিন পান দু’জন। জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে হাজিরা দিতে হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিংকে। গ্রেফতার করা হয়েছিল কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। সেই দু’জনও জামিনে মুক্ত।  সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ