শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়রের হুমকি এমপি’র জিডি

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এমপি মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন আহমেদ ও তার ছেলে রাজীবকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উঠেছে গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম হুমকি দেন এমপিকে। ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।সেটি তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

জিডি সূত্রে জানা যায়, এমপি নাজিম উদ্দিন আহমেদের মুঠোফোনে শনিবার বিকাল ৪ টা ১৭ মিনিটের দিকে ফোন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এমপিকে উদ্দেশ্য করে মেয়র ফোনে বলেন, ‘আপনার কারণে আমার জীবন শেষ হয়ে গেছে। আমি আপনাকে ক্ষমা করবো না। রক্তের বন্যা বইয়ে দেব।’ একইসঙ্গে এমপি’র ছেলে তানজির আহমেদ রাজীবকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।

বিষয়টি উল্লেখ করে শনিবার রাতেই ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এমপি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিষয়টি প্রসিকিউশনের অনুমতি চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট এক নম্বর আমলি আদালতে রোববার (৩১শে জানুয়ারি) ওই আবেদন করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নিরুপম নাগ। ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, হুমকির অভিযোগে এমপি একটি জিডি করেছেন। সেটি তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়