শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৬ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুম ও তার ক্যাডারদরে গ্রেপ্তারের দাবি জানিয়েছেনে নবনির্বাচিত কাউন্সিলর বেলাল

রিয়াজুর রহমান: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে লালখান বাজার ওয়ার্ডে সহিংসতা সৃষ্টিকারীর অভিযোগ এনে দিদারুল আলম মাসুম ও তার ক্যাডারদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত বেলাল।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। একইসঙ্গে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায়ও তাকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবুল হাসনাত বেলাল বলেন, প্রধানমন্ত্রী রাজনীতিতে সততা, মেধা, কর্মদক্ষতা বিবেচনায় জনসম্পৃক্ত ও জনপ্রতিনিধি তৈরি করার যে উদ্যোগ নিয়েছেন তারই প্রতিফলন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে আমার এই মনোনয়ন প্রাপ্তি। এই অর্জনকে অর্থবহ করতে ইতিবাচক লালখান বাজার গড়ার প্রত্যয়ে “আগামীতে সবার জন্য নিরাপদ লালখান বাজার” শ্লোগান নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমি যখন প্রচার শুরু করি তখন দিদারুল আলম মাসুম ও তার ক্যাডাররা আমাকে আমার পরিবারকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকী ও অপপ্রচার চালানোসহ একের পর এক নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ বিষয়ে আমি পুলিশ কমিশনার ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়ে দিই। ২৭ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর মাসুমের এই আগ্রাসী পদক্ষেপ আরও ভয়ংকর রূপ নেয়। তার নির্দেশে তার অনুগত বাহিনী আমার নেতাকর্মীদের ছুরিকাঘাত করে হত্যা চেষ্টাসহ নির্বাচনী কর্মকাণ্ডে আমাকে কর্মীশূন্য করতে নেতাকর্মীদের ঘরে ঘরে হামলা করে। এ বিষয়ে খুলশী থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ