শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি জেলা পরিষদকে ক্ষমতায়ন করতে প্রেসক্লাবের সহায়তা কামনা

রাঙামাটি প্রতিনিধি: [২] জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

[৩] সোমবার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে এ স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

[৪] এ সময় চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, পেশাদার সাংবাদিকদের সাথে পাশে থাকবে জেলা পরিষদ। জেলা পরিষদকে ক্ষমতায়ন করতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতা চান চেয়ারম্যান।

[৫] স্বাক্ষাতকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। এ প্রেসক্লাবের বাইরে কেউ প্রেসক্লাবের পরিচয় দিলে তা হবে প্রতারণা। রুবেল আনোয়ারের তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এদের হাতে কোনও গণমাধ্যম নেই।

 

 

  • সর্বশেষ