শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ কেজি গাঁজা এবং ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট: ৫০ কেজি গাঁজা এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বহনে ব্যবহৃত ১টি পিকআপসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রবিবার (৩১ জানুয়ারি) ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল এর নেতৃত্বে ডেমরা জোনাল টিম। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মো. রবিউল হোসেন (৩৫), মো. দুলাল খাঁন (৩৭), মো. লালন খাঁনকে (৩১)। এসময় ৫০ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা করা হয়।

একই দিন ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অপর একটি অভিযানে গ্রেফতার করা হয়েছে মো. এনামুল হক (৪০) ও সুমাইয়া আক্তারকে (৩০)। তাদের সাথে থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এনামুল ও সুমাইয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়