শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আব্দুল কাদের মির্জার বক্তব্য ‘অর্বাচীন বালকের প্রলাপ’: রেজাউল করিম চৌধুরী

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নোয়াখালী বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার মন্তব্য নিয়ে কোনও মাথা ব্যথা নেই এবং এটি ‘অর্বাচীন বালকের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

[৩] রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত মেয়রকে তাঁর নগরীর বহদ্দারহাটের নিজ বাসভবনের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা বলেন তিনি।

[৪] উল্লেখ্য, ২৭ জানুয়ারি বুধবার রাতে নোয়াখালী জেলার বসুরহাটে এক সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তা নিয়ে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

[৫] রেজাউল করিম চৌধুরী বলেন, আমি ১৯৬৬ সাল থেকে রাজনীতি করে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই রকম অনেক কিছুই দেখেছি। রাজনীতি বিদ হিসাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর আমাদের অনেকে গালি গালাজও করেছিল ।

[৬] তবে ঐ সময় আমাদের প্রতিজ্ঞা ছিল এর জবাব , আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যেমে জবাব দিব। এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছে । কেউ কিছু বললে সেটা রাজনীতি ও উন্নয়নের মাধ্যমে জবাব দিবেন বলেও জানান তিনি।

[৭] নগরবাসীর জন্য অতীতে যেমন ছিল ভবিষ্যতেও তার দুয়ার খোলা থাকবে বলেও জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়