শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: [২] কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৮০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] রোববার (৩১ জানুয়ারি) বিকেলে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

[৪] স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এক শারীরিক প্রতিবন্ধী রিকশাচালক তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছেন। তাকে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার আল হায়াত জেনারেল হাসপাতাল থেকে ওই রিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

[৫] কাপাসিয়া থানার পরিদশর্ক (তদন্ত) আফজাল হোসাইন জানান, নিহতের পরনে নীল জ্যাকেট ও নেভী ব্লু প্যান্ট রয়েছে। উচ্চতা ৫ ফুট সাড়ে চার ইঞ্চি। মুখে সাদা দাঁড়ি রয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে তিনি কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

[৬] পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়