শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় তালায় এক রাতে ১৪ টি দোকানে চুরি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে শনিবার গভীর রাতে ১৪টি দোকানে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

[৩] এ সময় চোর চক্রের সদস্যরা ওইসব দোকানের জিনিসপত্র তছনছসহ নগদ টাকাসহ কোটি টাকার মালামাল নিয়ে গেছে।

[৪] শালিখা বাজারের ঔষদের দোকানদার এসআর আওয়াল জানান, তাদের বাজারে নামমাত্র বাজার কমিটি থাকলেও নেই কোন কার্যক্রম। নেই কোন পাহড়াদারও।

[৫] শনিবার গভীর রাতে তার দোকানসহ ওই বাজারের সভাপতি সাজ্জাত হোসেনের সার ও কীটনাশক দোকান,আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, মনিরুলের মুদি দোকান, আরিফুল ইসলামের খোকন ভ্যারাইটি স্টোর্স,জহুরুল ইসলামের মনোহরি দোকান, লিটনের চায়ের দোকান, আলিমউদ্দিন গাজীর কম্পিউটরের দোকানসহ মোট ১৪টি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামালসহ কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এ সময় চোর চক্রের সদস্যরা ক্যাশ বাক্স ও আলমারি ভাঙচুরসহ মালপত্র তছনছ করে।

[৬] এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানানন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চেষ্টা চলছে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ