শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৫:২৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলে ৬০ হাজারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আগুন

স্পোর্টস ডেস্ক : [২] ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ভেন্যু ক্যাস্তেলাও অ্যারেনায় অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম এপির তথ্যমতে, ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়ে এবং ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।

[৩] স্টেডিয়াম কর্তৃপক্ষ জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আর ঘটনাটি ঘটেছে স্টেডিয়ামের ব্রডকাস্ট অ্যারিয়ায়। তবে, প্রাথমিকভাবে এমনটি ধারণা করা হলেও পুরোপুরি নিশ্চিত হতে তদন্ত চলছে।

[৪] অগ্নিকান্ডের পর স্টেডিয়ামের বাইরে থেকে দেখা যায়, কালো ধোঁয়ায় ভেতরে ছেয়ে গেছে সব। ভেতরে কতজন আছে বা কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

[৫] ৬০ হাজারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন এই ক্যাস্তেলাও অ্যারেনা ব্রাজিলের দুই ক্লাব কিয়ারা ও ফর্তালেজার হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। এএফপি / সময়টিভি

  • সর্বশেষ