শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জে মাছের খামার থেকে মেছো বাঘ আটক

হবিগঞ্জ প্রতিনিধি:[২] জেলার নবীগঞ্জে হানা দিয়েছিল বাঘটি। এলাকাবাসী টের পেয়ে মেছো বাঘটিকে আটক করেছে।

[৩] শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার করগাঁও গ্রাম থেকে মেছো বাঘটি আটক করা হয়।

[৪] শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বাঘটি হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়। চিকিৎসা দিয়ে বাঘটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হতে পারে।

[৫] বন বিভাগ জানিয়েছে, মাছের খামারটির মালিক করগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ইসহাক মিয়া। প্রায় প্রতিদিনই বাঘটি তার খামারে এসে মাছ খেয়ে যেত। শুক্রবার দিবাগত রাতে এলাকাবাসী ঘেঁরাও দিয়ে বাঘটি আটক করে। পরে শনিবার দুপুরে বনবিভাগের লোকজন গিয়ে বাঘটিকে নিয়ে আসেন।

[৬] হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, মেছো বাঘটির ওজন সাত কেজি। এর বয়স আনুমানিক দেড় বছর। পায়ের নখ ও মাথায় সামান্য আঘাত রয়েছে। চিকিৎসা দিয়ে বাঘটিকে চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

[৭] তিনি আরো জানান, কোনো বন্যপ্রাণী একা থাকতে পারে না। ধারণা করা হচ্ছে ওই এলাকার আশপাশের মেছো বাঘটির সঙ্গী আছে। তাই মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ