শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭২০ লিটার চোরাই অপোরিশোধিত সয়াবিন তেলসহ আটক ৪

সুজন কৈরী: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ২ হাজার ৭২০ লিটার চোরাই অপোরিশোধিত সয়াবিন তেলসহ চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১।

শুক্রবার ব্যাটালিয়নের সিপিএসসির একটি দলের অভিয়ানে আটকরা হলেন- মন্টু মিয়া (৩৫), মিজান হাওলাদার (৪৫), মাসুম হোসেন মোল্লা (৩৫) ও মানিক (৩০)। তাদের কাছ থেকে ১৪ ড্রাম চোরাই তেল এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে সয়াবিন তেলের কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় প্রতিদিন গভীর সমুদ্র বন্দর থেকে আমদানিকৃত অপোরিশোধিত সয়াবিন তেল ভর্তি শত শত তেলের লাইটার জাহাজ আসে। পণ্য খালাসের জন্য জাহাজগুলো কারখানার পাশে নদীতে নোঙ্গর করা থাকে। রূপসী এলাকায় নোঙ্গর করা এসব জাহাজ থেকে দীর্ঘদিন ধরে তেল চুরির একটি সিন্ডিকেট কৌশলে তেল চুরি করে বিক্রি করছে। লাইটার জাহাজের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে বিশেষ কায়দায় মোটর সেট করা নৌকা ব্যবহার করে তেল চুরি করে। আর্থিকভাবে লাভবান হতে চোর চক্রটি তেল কালোবাজারিদের কাছে বিক্রি করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়