শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফিফকে গেইল-পোলার্ডদের সাথে তুলনা করলেন আইরিশ সাবেক ক্রিকেটার নায়েল ও’ব্রায়েন

মাহিন সরকার: [২] বাংলাদেশের ভবিষ্যত পঞ্চপাণ্ডব তথা তারকা ক্রিকেটারদের একজন মনে করা হয় অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে। আইসিসির ভবিষ্যত তারকা ক্রিকেটারদের তালিকাতেও নাম ছিল আফিফের৷ এবার আফিফকে ভবিষ্যত গেইল-পোলার্ডদের সাথে তুলনা করলেন আইরিশ সাবেক ক্রিকেটার নায়েল ও’ব্রায়েন।

[৩] আসন্ন টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন আফিফ। দলটির সহ অধিনায়কের দায়িত্বও পেয়েছেন আফিফ। টাইগার এই অলরাউন্ডারকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি সেটা বলার অপেক্ষা রাখেনা।

[৪] শুধু বাংলা টাইগার্সই নন। আবু ধাবি টি-টেন লিগের কমেন্ট্রি বক্সে থাকা আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার ও’ব্রায়েনরও নজরে পড়েছেন আফিফ। তিনি আফিফকে ভবিষ্যতের গেইল-পোলার্ড বলছেন।

[৫] ও’ব্রায়েন বলেন, আমরা গেইলকে ভালোবাসি, পোলার্ডকে ভালোবাসি। আমরা এসব খেলোয়াড়দের ভালোবাসি। তবে পরবর্তী ক্রিস গেইল কিংবা পোলার্ড, যাই বলুন, তা কিন্তু ইতোমধ্যে চলে এসেছে। তরুণ ক্রিকেটাররা উঠে আসছে। বাংলাদেশের একটা ছেলে আছে- আফিফ হোসেন ধ্রুব; বাঁহাতি ব্যাটসম্যান, অসাধারণ! সে বেশ লম্বা, লেগ সাইডে সে দুর্দান্ত গতিতে ব্যাট চালাতে পারে।

[৬] তিনি আরও বলেন, ব্যাটিংয়ে তার টাইমিং চমৎকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওকে দেখেছিলাম। সে একজন দারুণ ক্রিকেটার। আমি তার দিকে তাকিয়ে আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়