শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:৪১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ সৌদি আরবে বিস্ফোরণ

জেরিন আহমেদ: [২] সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্র আল জাজিরা

[৩] কাতার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে এতে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ বিস্ফোরণের ফলে সেখানকার স্থানীয়দের জানালার কাচ ভেঙে পড়ে। কোনও কোনও বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

[৫] ইয়েমেন যুদ্ধে ২০১৫ সালে হস্তক্ষেপের পর থেকে প্রায়ই প্রতিবেশী দেশটির দিক থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করে আসছে সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি রিয়াদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়