শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাচিং ব্লাউজ না পেলে প্রেমিক বা বরের ঢিলেঢালা শার্ট

সালেহ্ বিপ্লব: [২] সুতির শাড়িটা নেতিয়ে পড়েছে। সাদার উপর নীল ছোপের জমিন, পাড় অনেকটা গাঢ়। খুব একটা পরিপাটি করে পরা হয়নি। আর ব্লাউজের বদলে একটা ঢিলেঢালা শার্ট, কাঁধে জড়ো করা রাখা আঁচল। গলায় কালচে রুপোর হার, ডান হাতে হাতে কয়েক গাছা চুরি। খোঁপায় একটা কাঠচাঁপা ফুল।  কী একটা সাজই না নিলেন কঙ্কনা সেন শর্মা! আনন্দবাজার, হুপহাপ ডটকম

[৩] এমন সাদাসিধে অথচ আগুন-সাজে সত্যিই মাত করে দিয়েছেন তিনি। পাহাড়ি বসতির শ্রমিক রমণী ভেবে বসলেও ভুল হবে না, এমনই অকৃত্রিম সাজে অসাধারণ হয়ে উঠেছেন কঙ্কনা। শাড়িতে অনন্যা তিনি।

[৪] শাড়ি পরতে খুব ভালবাসেন। সোশ্যাল মিডিয়ায় ৩ লক্ষ ২২ হাজার ফলোয়ার সবাই সেটা জানেন। সব অনুষ্ঠানেই শাড়িতেই হাজির হন। বল গাউন, শাড়ি গাউন, অউত কুচারের ভিড়ে দিব্যি আলাদা করে নজর কাড়েন। ১২ হাতের বসনে তৈরি করেন সুন্দর ফ্যাশন স্টেটমেন্ট। আর এবার যোগ করলেন শাড়ির সঙ্গে শার্ট।

[৫] এই যে ছবিটি তার এই খবরের সঙ্গে, এটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশন, ‘ব্লাউজ যখন ম্যাচ করে না’।

[৬] এ নিয়ে কথা বলেছেন ডিজাইনার অভিষেক দত্ত। তিনি শাড়ি-শার্টে কোনও সমস্যা দেখছেন না। তিনি বললেন, ম্যাচিং ব্লাউজ না পাওয়া একটা চিরকালীন সমস্যা। তাছাড়া এক শাড়ি বার বার একই ব্লাউজের সঙ্গে পড়তেও তো একঘেয়ে লাগতে পারে। সে ক্ষেত্রে প্রেমিক কিংবা বরের ঢিলে ঢালা শার্ট হয়ে উঠতে পারে আপনার উদ্ধারকর্তা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়