শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৪২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ এটি!

সাদেক আলী : নির্মাণ ও স্থাপত্য শৈলীর জন্য মানুষের কাছে আকর্ষণীয় একটি স্থান ভারতের মীর মাহমুদ সাহেব মসজিদ। এটিকে বলা বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ যা ভারতের তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে অবস্থিত।

জানা গেছে, মসজিদটির দৈর্ঘ্য মাত্র ৯.২ ফুট বাই ১২ ফুট অর্থাৎ মাত্র ১১০ স্কয়ার ফুট। মসজিদটিএ একসঙ্গে পাঁচজন নামাজ পড়তে পারেন।

ভারতীয় পত্রিকা হায়দরাবাদ নিউজ জানিয়েছে, মসজিদটি মীর আলম ট্যাংকের পাশে পাহাড়ের ওপর অবস্থিত। প্রকৃতির মাঝে সুন্দর এই মসজিদটি একজন সুফিসাধকের নামে নামকরণ করা হয়েছে। ১৬ শতকে আব্দুল্লাহ কুতুব শাহের শাসনামলে ইরাক থেকে ভারত এসেছিলেন ওই সুফিসাধক।

পাথরের তৈরি মসজিদটিতে মাত্র একটি খিলান এবং দুটি মিনার রয়েছে। তাই ছোট এই মসজিদটিতে একসঙ্গে মাত্র পাঁচজন মানুষ নামাজ আদায় করতে পারেন। তবে বিশ্বের সবচেয়ে ছোট এই মসজিদে এখন আর নামাজ হয় না। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়