শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর মাইজদীতে একইস্থানে আ.লীগের দুই গ্রুপের সভা আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। একুশে টেলিভিশন

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলের দিকে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উভয় পক্ষের কর্মসূচি পালন বন্ধ রাখার লক্ষ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

জানা যায়, জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গনে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খাঁন সহেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহবান করে (২৬ জানুয়ারি) পরে একইস্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশ আহবান করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০মিনিটের সময় নোয়াখালী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামী কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। পরে তিনি ভিডিওটি সরিয়ে নিলেও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিও ভাইরাল হয়।

এর প্রতিবাদে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে তারা।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ১৪৪ নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়