শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারোত্তোলন দিয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক :[২] ফিটনেস নিয়ে তিনি বরাবরই সচেতন। মাঠেও সেই ক্ষিপ্রতা দেখাতে ভালবাসেন। কিছুদিন পরেই শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ। তাই বসে নেই বিরাট কোহলি। জিমেই প্রস্তুতি শুরু করে দিলেন। সোমবার (২৫ জানুয়ারি) টুইটারে একটি ছবি পোস্ট করেছেন কোহলি। সেখানে জিমে ভারোত্তোলন করতে দেখা যাচ্ছে তাকে।

[৩] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন তিনি। অর্থাৎ প্রায় এক মাসেরও উপর ক্রিকেটের বাইরে। তাই ফিটনেস নিয়ে এতটুকুও আপস করতে রাজি নন। আপাতত তিনি মুম্বইয়ে নিজের বাড়িতেই রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে ফেরা ক্রিকেটাররাও যে যার বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে সোমবার আবার চেতেশ্বর পুজারার জন্মদিন। সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বিরাট।

[৪] ইংল্যান্ড সিরিজে দলে থাকা প্রত্যেকের আগামী ২৭ জানুয়ারি চেন্নাই পৌঁছনোর কথা। প্রাথমিক করোনা পরীক্ষার পর অনুশীলন শুরু করে দিতে পারবেন কোহলিরা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে সিরিজে নামার আগেই হুঙ্কার দিয়ে রেখেছেন বেন স্টোকস। দুরন্ত ফর্মে রয়েছেন অধিনায়ক জো রুটও। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান করার পর দ্বিতীয় টেস্টেও অল্পের জন্য পাননি দ্বিশতরান। ফলে কঠিন এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। - ইন্ডিয়ান এক্সপ্রেস / আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়