শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:১৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিসকে ছুঁলেন সাকিব, সামনে শচীন ও কোহলি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ফিরেই একের পর এক রেকর্ডের পসরা সাজিয়ে বসেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার সদ্য সমাপ্ত ক্যারিবীয় ওয়ানডে সিরিজে পেয়েছেন ম্যাচ সেরার খেতাব। আর এতেই তিনি গড়েছেন আরেক রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্যা সিরিজের খেতাব পাওয়া ক্রিকেটারদের মধ্যে সাকিব এখন তৃতীয়। নিষেধাজ্ঞার আগে সাকিবের ম্যান অব দ্যা সিরিজ খেতাব ছিল ১৩টি। প্রত্যাবর্তনে প্রথম সিরিজেই তিনি ফের অর্জন করেছেন সিরিজ সেরার খেতাব। এতে তার মোট ম্যান অব দ্যা সিরিজ খেতাব এখন ১৪টি।

এতে সাকিব বসেছেন কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের পাশে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যালিসও ১৪টি আন্তর্জাতিক সিরিজে সিরিজ সেরার খেতাব পেয়েছিলেন। তবে সেজন্য ক্যালিসকে খেলতে হয়েছে ৫১৯ ম্যাচ। সাকিব ক্যালিসের রেকর্ড স্পর্শ করেছেন নিজের ৩৪১তম ম্যাচেই।

সেই হিসেবে সাকিব এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন। সাকিবের উপরে আছেন ভারতের দুই তারকা। সবার উপরে শচীন টেন্ডুলকার- যিনি ১৯ বার ম্যান অব দ্যা সিরিজ খেতাব জিতেছেন। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ১৬ বার। সাকিব-ক্যালিসের পর আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া, যিনি ১৩ বার এই খেতাব জিতেছেন।সূত্র: বিডি.ক্রিকটাইম

 

  • সর্বশেষ