শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৪২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌ-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] আদালতে যাত্রীবাহী নৌযানের দুজন মাস্টারের (চালক) জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ-যান শ্রমিকরা। ফলে সারাদেশে লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৩] সোমবার রাত ৮টার দিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

[৪] বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম বলেন, রাত ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। এখন থেকে আর কর্মবিরতি নেই।

[৫] এর আগে দুই জন লঞ্চ মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুরে কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা।

[৬] শ্রমিকদের ধর্মঘটের কারণে ঢাকা থেকে বরিশালসহ দেশের দূরপাল্লার কোনও রুটে সোমবার লঞ্চ ছেড়ে যাবে না বলে জানিয়েছিল বিআইডব্লিউটিএ। যাত্রীদের বিকল্প পথে ফিরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। তবে সন্ধ্যার পর নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সেখান থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

[৭] কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক দূরপাল্লার রুটের যাত্রীবাহী নৌযানে ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকে সদরঘাটে গিয়ে ফিরে আসেন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়